সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ যমুনা ব্যাংক এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ পলাশবাড়ীতে অগ্নিকান্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত: পরিদর্শনে ইউএনও   ঐতিহ্যবাহী কালীবাড়ি হাটের পুনঃরায় ইজারাদার হিসেবে ডাক পেয়েছেন বিএনপি নেতা বকুল  ইরানের হামলায় জর্ডানে মার্কিন থাড রাডার ধ্বংসের দাবি, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ছে চুয়াডাঙ্গায় ঠান্ডা-গরমে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, বেশি আক্রান্ত শিশু-বয়স্করা চুয়াডাঙ্গা জেলা সমবায় কর্মকর্তা দুর্নীতির দায়ে বদলি: চেয়ার ছাড়তে নারাজ মেঘনা পাড়ের আখনের হাটে হাঁকডাক দিয়ে বিক্রি, প্রশাসনের নজরদারি জোরদারের দাবি চুয়াডাঙ্গায় হারানো ২৮টি মোবাইল ও প্রতারণার ১.১৯ লক্ষ টাকা উদ্ধার: ভুক্তভোগীদের মুখে হাসি স্থানীয় সরকারে নির্বাচন উপযোগী হচ্ছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান

স্থানীয় সরকারে নির্বাচন উপযোগী হচ্ছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর দেশে মোট ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রতিষ্ঠানগুলোতে মেয়াদ শেষ হওয়া বা নির্বাচন উপযোগী হওয়ার কারণে ভোটের আয়োজনের প্রয়োজন হবে।

সোমবার (৯ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩ হাজার ৭৫৫টি এই বছরই নির্বাচন উপযোগী হবে।

এছাড়া, ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি কর্পোরেশন এবং ৬১টি জেলা পরিষদও বর্তমানে নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “কমিশনের কোনো অবসর নেই। সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও সারাবছর বিভিন্ন স্থানীয় নির্বাচন আয়োজন করতে হয়। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সকল প্রস্তুতি শুরু হবে।”

তিনি আরো জানান, দলীয় বা নির্দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না তা জানার জন্য তারা সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছেন। তবে আইন অনুযায়ী কমিশন সবসময় ভালো নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে।”



লাইক করুন