আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে যমুনা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখা’র আয়োজনে- দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ই মার্চ) বিকেল ৫ টায় ১৯ তম পবিত্র মাহে রমজানে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে এই আলোচনা সভা মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, যমুনা ব্যাংক পিএলসি’র ইমাম মোঃ ওমর ফারুক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, যমুনা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার ম্যানেজার শফিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনডিপি এনজিওর নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আনিসুর রহমান , সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জুয়েল রানা, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। এসময়ে আরও উপস্থিত ছিলেন, , যমুনা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার অনুপকুমার ঘোষ, কর্মকর্তা আলম হোসেন সহ যমুনা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জের সকল কর্মকর্তা- কর্মচারী, গ্রাহক, আলেম-ওলামা, সুধীজন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া- মোনাজাত শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।