বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার সৌদি আরবের উপহার ১২,৫০০ কার্টুন খেজুর: কোন জেলায় কত বরাদ্দ পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আ’লীগ নেতা, এলাকায় ক্ষোভ সৌদি আরবের পাঠানো ৯২ কার্টন খেজুর নিয়ে বিভ্রান্তি: এখনও মাগুরায় পৌঁছেনি, বলছে প্রশাসন সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে ‘এ্যাবজা’ জোট পুনর্গঠনের উদ্যোগ, গঠিত আহ্বায়ক কমিটি আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামি গ্রেফতার দেশি কাপড় ‘পাকিস্তানি’ বলে বিক্রি: ভোক্তার সঙ্গে প্রতারণা নাকি বাজারের পুরনো কৌশল? দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

তোমার ভালোর জন্য 

হাসিনা হারভীয়া

তোমার ভালোর জন্য ছেড়ে দিয়েছি

রাজ পথে মিছিলের সামনে দাড়িয়ে

স্লোগান দেওয়া,আমি মনে করি

ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য

বেশি কিছু লাগে না।

তোমার ভালোর জন্য ছেড়ে দিয়েছি

অলিতে-গলিতে হাতে লাঠি মোহড়া

দেওয়া,এখন কাজের ভিতরে নিজেকে

খুব করে ব্যস্ত রাখা,শুধুই তোমার

ভালোর জন্যই।

তোমার ভালোর জন্য ছেড়ে দিয়েছি

রাতে ঘুমাতে গিয়ে মুঠোফোনটা হাতে

নিয়ে বার বার ফোন দেওয়ার নেশা,

তোমার ভালোর জন্য ছেড়ে দিয়েছি

তোমাকে বিরক্ত করা।

কলমেঃ

হাসিনা হারভীয়া

সাহিত্য সম্পাদক

জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ

রামপুরা, বনশ্রী

ঢাকা -১২০৫



লাইক করুন