আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে ২৫ মার্চ গণহত্যা, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান এর সভাপতিত্বে,আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক্ল্পনা কর্মকর্তা ডাঃ আফফিয়া সাবেরীন, এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আসাদ আলী মাস্টার, বেলকুচি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।