বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার সৌদি আরবের উপহার ১২,৫০০ কার্টুন খেজুর: কোন জেলায় কত বরাদ্দ পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আ’লীগ নেতা, এলাকায় ক্ষোভ সৌদি আরবের পাঠানো ৯২ কার্টন খেজুর নিয়ে বিভ্রান্তি: এখনও মাগুরায় পৌঁছেনি, বলছে প্রশাসন সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে ‘এ্যাবজা’ জোট পুনর্গঠনের উদ্যোগ, গঠিত আহ্বায়ক কমিটি আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামি গ্রেফতার দেশি কাপড় ‘পাকিস্তানি’ বলে বিক্রি: ভোক্তার সঙ্গে প্রতারণা নাকি বাজারের পুরনো কৌশল? দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে রহস্যজনক হামলা

অনলাইন ডেস্ক: পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বুধবার পরপর তিনটি কার্গো জাহাজ রহস্যজনক হামলার শিকার হয়েছে। অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজ তিনটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় আঞ্চলিক জলরাশিতে উত্তেজনা দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, বুধবার হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে থাইল্যান্ড, জাপান ও মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী তিনটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হলে জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ইউকেএমটিও জানায়, জাহাজটির আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং এতে পরিবেশগত কোনো বিপর্যয় ঘটেনি। বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক নাবিক ওই জাহাজে অবস্থান করছেন।

জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটির নাবিকরা সবাই নিরাপদ আছেন এবং জাহাজটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে বলে ইউকেএমটিও নিশ্চিত করেছে।

মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী তৃতীয় জাহাজ ‘স্টার গুইনেথ’ দুবাইয়ের প্রায় ৫০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে হামলার শিকার হয়েছে। এতে জাহাজটির ক্ষয়ক্ষতি হলেও এর নাবিকরা নিরাপদ রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপক হ্রাস পেয়েছে। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে পরিবহন করা হয়। সর্বশেষ এই ঘটনাসহ সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৪টি জাহাজে হামলার ঘটনা ঘটল।



লাইক করুন