শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল: রাষ্ট্রপতি আলমডাঙ্গায় গীতাঞ্জলী ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ প্রথম ভাষণে প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির ”নারীর জন্য নিরাপদ বিশ্ব” শিরোনামে একুশে পাঠচক্রের আসর অনুষ্ঠিত  গলাচিপায় মোটরসাইকেল স্যর্টান্ড এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।   আলমডাঙ্গা উপজেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের রাষ্ট্রপতির তিন কারণে ভাষণ বর্জন: জামায়াত আমির শফিকুর রহমান চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে ন্যায্যমূল্যে চাল-আটা বিক্রি, উপকৃত নিম্ন ও মধ্যবিত্ত মানুষ যমুনা ফিউচার পার্কে স্টেপ ফুটওয়্যারের নতুন আউটলেটের বর্ণাঢ্য উদ্বোধন

সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের পাঁচ শ্রেণিতে তালিকা তৈরি

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি শুরু করেছে পুলিশ। আইনের আওতায় এনে অপরাধ দমন এবং দেশের শান্তিশৃঙ্খলা উন্নয়নের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন ইউনিট এলাকার ব্যবসায়ী, টেম্পোস্ট্যান্ড, ফুটপাত, পরিবহন টার্মিনাল ও বাজার থেকে তথ্য সংগ্রহ করছে। তালিকায় চাঁদাবাজদের অবস্থান, চাঁদার পরিমাণ এবং অপরাধীর পরিচয় অন্তর্ভুক্ত থাকবে।

আইজিপি আলী হোসেন ফকির জানিয়েছেন, দলীয় পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না এবং যেকোনো সময় চূড়ান্ত অভিযান শুরু করা হবে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (এসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি) সমন্বয়ে তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপকমিশনার মো. তারেক জুবায়ের জানান, ইতিমধ্যেই বিভিন্ন এলাকার প্রাথমিক তালিকা জমা পড়েছে এবং পরে একত্রিত করে দেশের সকল এলাকায় অভিযান চালানো হবে। এবার চাঁদাবাজদের জন্য বিশেষায়িত তালিকা তৈরি করা হচ্ছে, যা পূর্বে বিভিন্ন ক্যাটাগরিতে আলাদাভাবে তৈরি করা হতো।

এখন চাঁদাবাজদের পাঁচটি শ্রেণিতে ভাগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে পরিবহন, ফুটপাত, এলাকায় ভিত্তিক বাজার, অস্ত্রধারী চাঁদাবাজ এবং অটোরিকশা ও টেম্পোস্ট্যান্ডে চাঁদাবাজি করা ব্যক্তির তথ্য। মব সন্ত্রাসে জড়িত ব্যক্তিদেরও আলাদা তালিকা করা হচ্ছে।



লাইক করুন