শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল: রাষ্ট্রপতি আলমডাঙ্গায় গীতাঞ্জলী ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ প্রথম ভাষণে প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির ”নারীর জন্য নিরাপদ বিশ্ব” শিরোনামে একুশে পাঠচক্রের আসর অনুষ্ঠিত  গলাচিপায় মোটরসাইকেল স্যর্টান্ড এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।   আলমডাঙ্গা উপজেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের রাষ্ট্রপতির তিন কারণে ভাষণ বর্জন: জামায়াত আমির শফিকুর রহমান চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে ন্যায্যমূল্যে চাল-আটা বিক্রি, উপকৃত নিম্ন ও মধ্যবিত্ত মানুষ যমুনা ফিউচার পার্কে স্টেপ ফুটওয়্যারের নতুন আউটলেটের বর্ণাঢ্য উদ্বোধন

রাষ্ট্রপতির তিন কারণে ভাষণ বর্জন: জামায়াত আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতির ভাষণ বর্জনের সিদ্ধান্তের পেছনে তিনটি কারণ রয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতির তিনটি কর্মকাণ্ডের কারণে বিরোধী দল হিসেবে তারা তার ভাষণ বর্জন করেছেন। তার মতে, এই অবস্থায় রাষ্ট্রপতির বক্তব্য সংসদে শোনা তাদের পক্ষে সম্ভব নয়।

বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান সংসদ জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রেক্ষাপটে গঠিত হয়েছে। সংসদে যেন ফ্যাসিবাদ বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বক্তব্য উপস্থাপনের সুযোগ না দেওয়া হয়, সে বিষয়ে তারা আগে থেকেই অনুরোধ জানিয়েছিলেন।

রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রথম অভিযোগ হিসেবে তিনি বলেন, অতীতে সংঘটিত হত্যাকাণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতি সহযোগী ছিলেন বলে তাদের অভিযোগ রয়েছে। দ্বিতীয় অভিযোগ হিসেবে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা উল্লেখ করে তা গ্রহণ করার কথা বলেছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করায় রাষ্ট্রপতি জাতির সামনে বিভ্রান্তিকর অবস্থান নিয়েছেন বলে তিনি দাবি করেন।

তৃতীয় কারণ হিসেবে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতি একটি অর্ডিন্যান্সে স্বাক্ষর করেছেন যেখানে নির্বাচনে দুটি ভোটের বিধান রাখা হয়েছে। এতে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তারা একই সঙ্গে সংস্কার সংশোধন পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হবেন এবং একই দিনে একই ব্যক্তির মাধ্যমে উভয় শপথ নেওয়ার বিধান রয়েছে।

তিনি আরও জানান, বিরোধী দল ওই দুটি শপথ গ্রহণ করলেও সরকারি দলের সদস্যরা তা গ্রহণ করেননি।

রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।



লাইক করুন