শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল: রাষ্ট্রপতি আলমডাঙ্গায় গীতাঞ্জলী ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ প্রথম ভাষণে প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির ”নারীর জন্য নিরাপদ বিশ্ব” শিরোনামে একুশে পাঠচক্রের আসর অনুষ্ঠিত  গলাচিপায় মোটরসাইকেল স্যর্টান্ড এর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।   আলমডাঙ্গা উপজেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের রাষ্ট্রপতির তিন কারণে ভাষণ বর্জন: জামায়াত আমির শফিকুর রহমান চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে ন্যায্যমূল্যে চাল-আটা বিক্রি, উপকৃত নিম্ন ও মধ্যবিত্ত মানুষ যমুনা ফিউচার পার্কে স্টেপ ফুটওয়্যারের নতুন আউটলেটের বর্ণাঢ্য উদ্বোধন

আলমডাঙ্গা উপজেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

খন্দকার শাহ আলম মন্টুঃ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি আনোয়ার রশিদ সাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, হাটবোয়ালিযা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এটম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। বিশিষ্ট যুবদল নেতা মাগরিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন গল্পকার পিন্টু রহমান, কবি কহন কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান হীরা, গোলাম সরোয়ার হায়দার, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আশরাফুল হক লুলু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, নৈতিক মূল্যবোধ, সাংগঠনিক ঐক্য ও আগামীর রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। এ আদর্শ ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথি আজিজুর রহমান পিন্টু তার বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশগ্রহণ করেন।



লাইক করুন