শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাংবাড়ীয়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, মূল্য তালিকা না থাকায় দোকানিকে জরিমানা আলমডাঙ্গায় ভাংবাড়ীয়া ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আলমডাঙ্গায় পোয়ামারী প্রবাসী সেবা কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বেনাপোলে ৬ কোটি টাকার শাড়ি ও প্রসাধনী জব্দ মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন গাংনীতে ভাড়াটিয়াদের বিরুদ্ধে বাড়ি ও জমি দখলের অভিযোগ,  তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ফাল্গুনের শেষভাগে রাজধানীতে শিলাবৃষ্টি, কয়েক দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু

বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস চাচার জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে…

ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাস চাচা কেবল একজন রাজনীতিবিদ নন—তিনি একটি দীর্ঘ সামাজিক ও রাজনৈতিক ধারাবাহিকতার প্রতীক। প্রায় পাঁচ দশক ধরে ঢাকার নানা এলাকায় তার পরিবার, কর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে গড়ে উঠেছে এক শক্ত সামাজিক ও রাজনৈতিক বলয়।

সাম্প্রতিক কিছু ঘটনা ও রাজনৈতিক বিতর্কের পর তাকে ঘিরে তীব্র সমালোচনা, কটূক্তি ও অপমানজনক প্রচারণা দেখা গেছে।

রাজনীতিতে মতভেদ থাকবে—এটাই স্বাভাবিক। কিন্তু যখন সেই সমালোচনা শালীনতার সীমা ছাড়িয়ে ব্যক্তিগত অপমান ও ঘৃণার ভাষায় নেমে আসে, তখন সেটা আর রাজনীতি থাকে না; সেটি হয়ে ওঠে রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের লক্ষণ।

মব রাজনীতির পথিকৃৎ হিসেবে পরিচিত কিছু নেতাদের অভিযোগ, অপপ্রচার ও অপমানজনক বক্তব্যের মধ্যে পড়ে আজ এই বর্ষীয়ান রাজনীতিবিদ মানসিকভাবে চরম চাপে আছেন। অসুস্থ একজন মানুষকে ঘিরে এমন বিদ্বেষ ছড়ানো কোনোভাবেই সভ্য সমাজের চর্চা হতে পারে না।

রাজনীতিতে বিরোধ থাকবে, মতের অমিল থাকবে—কিন্তু মানবিকতা হারিয়ে গেলে রাজনীতি যেমন কলুষিত হয়, তেমনি সমাজও ক্ষতিগ্রস্ত হয়।

এই মুহূর্তে আমাদের একটাই প্রার্থনা—

আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।

আর আমাদের রাজনৈতিক সংস্কৃতিও যেন ঘৃণা ও বিদ্বেষের পথ ছেড়ে মানবিকতার পথে ফিরে আসে।

দেশের সকল মানুষের কাছে মির্জা আব্বাস চাচার জন্য দোয়া চাই।

কলমেঃ

ইয়াসির আরাফাত মিলন

সম্পাদক ও প্রকাশক

জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ

রামপুরা, বনশ্রী

ঢাকা -১২০৫



লাইক করুন