রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে স্কেভেটরে অগ্নিসংযোগের অভিযোগ, যুবদলের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মুসলিম বিশ্বের শান্তি কামনায় বাংলাদেশ ফোরাম মালদ্বীপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোকসানে দিশেহারা টাঙ্গাইলের প্রান্তিক পোল্ট্রি খামারি, উৎপাদন খরচের নিচে বিক্রি হচ্ছে ডিম চুয়াডাঙ্গার পাম্পগুলোতে ঝুলানো হয়েছে ডিজেল নেই ধান চাষে ফলন বিপর্যয়ের আশংকায় চাষীর ঘুম হারাম চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতি পেলেন ৮ পুলিশ সদস্য সে জানুক হাউলী ইউনিয়ন পরিষদে ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ ।  ইরানে ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক গ্রেফতার, আটক ২০ ইরানের বিপ্লবী গার্ডের নেতানিয়াহুকে হত্যার হুমকি

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মার্কিন বিমান বাহিনীর তেল সরবরাহকারী একটি বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার মডেলের উড়োজাহাজ/ ফাইল ছবি: এএফপি

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চার সেনার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ প্লেনটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, প্রাথমিক তদন্ত অনুযায়ী এ দুর্ঘটনা কোনো ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে’ ঘটেনি। তবে ঘটনার সময় সেখানে যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান ছিল।

বৃহস্পতিবারের এ দুর্ঘটনার কারণ এখনো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম প্রকাশ করা হবে।



লাইক করুন