শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীর গারো পাহাড়ে অভিনব কায়দায় সিসি ব্লক তৈরির কারখানা চলছে ! আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাংবাড়ীয়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, মূল্য তালিকা না থাকায় দোকানিকে জরিমানা আলমডাঙ্গায় ভাংবাড়ীয়া ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আলমডাঙ্গায় পোয়ামারী প্রবাসী সেবা কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বেনাপোলে ৬ কোটি টাকার শাড়ি ও প্রসাধনী জব্দ মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন গাংনীতে ভাড়াটিয়াদের বিরুদ্ধে বাড়ি ও জমি দখলের অভিযোগ,  তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ফাল্গুনের শেষভাগে রাজধানীতে শিলাবৃষ্টি, কয়েক দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ট্রাফিক আইন লঙ্ঘন এবং বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানার এ পরিমাণ সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের ইতিহাসে সর্বোচ্চ।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ৫৭৫টি মামলার বিপরীতে ৩০ লাখ ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে ৭৬২টি মামলার বিপরীতে আদায় হয় ৪১ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা এবং ফেব্রুয়ারি মাসে ৪৩৯টি মামলার বিপরীতে আদায় হয় ২৭ লাখ ৪৮ হাজার ৭২৫ টাকা।

ট্রাফিক আইন অমান্য, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং রেজিস্ট্রেশনবিহীন বাস, ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি চলাচলের কারণে এসব মামলা দায়ের করা হয়। তিন মাসে দায়ের হওয়া মামলার বিপরীতে মোট প্রায় এক কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম জানান, ট্রাফিক আইন লঙ্ঘন এবং বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইউক্যাশের মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা হয়।

তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ কাজ করছে। পাশাপাশি কঠোর তদারকির কারণে বাস ও ট্রাক মালিক-শ্রমিকদের মহাসড়কে চাঁদা দিতে হয় না এবং মহাসড়ককে চাঁদাবাজিমুক্ত রাখতে কার্যক্রম অব্যাহত রয়েছে।



লাইক করুন