শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীর গারো পাহাড়ে অভিনব কায়দায় সিসি ব্লক তৈরির কারখানা চলছে ! আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাংবাড়ীয়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, মূল্য তালিকা না থাকায় দোকানিকে জরিমানা আলমডাঙ্গায় ভাংবাড়ীয়া ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আলমডাঙ্গায় পোয়ামারী প্রবাসী সেবা কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বেনাপোলে ৬ কোটি টাকার শাড়ি ও প্রসাধনী জব্দ মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন গাংনীতে ভাড়াটিয়াদের বিরুদ্ধে বাড়ি ও জমি দখলের অভিযোগ,  তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ফাল্গুনের শেষভাগে রাজধানীতে শিলাবৃষ্টি, কয়েক দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আলমডাঙ্গায় ভাংবাড়ীয়া ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের সোহাগমোড়ে যুবদলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) বাদ আসর পবিত্র মাহে রমজান উপলক্ষে সোহাগমোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন। তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ মাসে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন এবং দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক দেলদুয়ার জাহান ঝন্টু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম হোসেন, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ও জেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন ওলামা দলের সভাপতি সবোদ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুইট আলী, সাধারণ সম্পাদক সেলিম রেজা, ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি রাসেল হুদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া যুবদল নেতা-কর্মীদের মধ্যে মিলন, হাসমত উল্লাহ, মুকুলুজ্জামান মিলন, মামুন, জাহিদ, রকিবুল, শিশির, আকরাম, ছোটন, সাইফুল ইসলাম, আক্কাস আলী, বকুল হোসেন, ফাইনাল আলী, মুকুল আলীসহ এলাকার আরও অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে মাওলানা সেলিম রেজা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।



লাইক করুন