রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  বেলকুচিতে ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু  বেলকুচিতে মূল্য তালিকা না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা বেলকুচিতে যাদব চক্রবর্তী ফাউন্ডেশ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প  বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন হাটিকুমরুলে টহল পুলিশের চাঁদাবাজির অভিযোগ সিরাজগঞ্জে চৌহালীতে বিএনপির সমর্থক জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান ফেসবুক পোষ্টে ঈদ উপহার পেল ছিন্নমুল ২২ বেদে পরিবার

বেলকুচিতে যাদব চক্রবর্তী ফাউন্ডেশ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প 

আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বাসন্তী পূজা উপলক্ষে যাদব চক্রবর্তী ফাউন্ডেশ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহন করেছে।

শুক্রবার (২৭ মার্চ)সকাল থেকে বেলকুচি উপজেলা শাখার যাদব চক্রবর্তী ফাউন্ডেশনের আয়োজনে ও ইউনিকো হাসপাতালের সহযোগিতায় উপজেলার খাস সোনামুখী সগুনা গ্রামের স্বর্গীয় পরেশ চন্দ্র রায়ের বাসভবনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শৈলেন্দ্র নাথ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন।

ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ(অব.) আশীষ কুমার রায়ের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব ড. আশোক কুমার রায়, বেলকুচি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাতবাড়িয়া কলেজের সহকারী অধ্যক্ষ বিমল কুমার সরকার, বেলকুচি সরকারী কলেজের সহকারী অধ্যক্ষ সুব্রত পাল, সমাজ সেবক সঞ্জয় কুমার সরকার প্রমুখ।

আশীষ কুমার রায় বলেন, বাসন্তী পূজা উপলক্ষে  দিনব্যাপী পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা দীর্ঘ দিন ধরে এ পূজা করে আসছি। কিন্তু এবারে ব্যাতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। পূজার দিন সকাল থেকেই অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। আমাদের এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দিনব্যাপী পরিচালিত আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা ধরনের পরীক্ষা করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখছেন।



লাইক করুন