আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ সেই ধারাবাহীকতায় আজ থেকে ফুয়েল কার্ড দেখিয়ে পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেল চালকদের মাঝে জ্বালানি তেল বিক্রি করা শুরু হয়েছে ।
বুধবার (১ এপ্রিল)সকাল ১০টায় সিরাজগঞ্জের বেলকুচি সুবর্ণসারা অবস্থিত মেসার্স সৈয়দা আমিনা ফিলিং ষ্টেশন থেকে সুশৃঙ্খল ভাবে লাইন ধরে ফুয়েল কার্ড দেখিয়ে মোটরসাইকেল আরোহীদের পেট্রোল সংগ্রহ করতে দেখা যায়। জ্বালানি তেলের সংকট মোকাবিলায় আজ ১ এপ্রিল থেকে সিরাজগঞ্জ জেলা সমস্থ পেট্রোল পাম্পে মোটরসাইকেল -চালকদের জন্য এই নীতি চালু হয়েছে।
এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, দায়িত্বরত ট্যাগ অফিসার কে এম শরিফুল ইসলামসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
তেল নিতে আসা এক মোটর চালক বলেন, তেলে যেহেতু সংকট কার্ড করে সরকার ভালো করছে। তা না হলে তো তেল পেতাম না। ঈদের পরে এই প্রথম চাহিদা মত গাড়িতে তেল উঠালাম।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কাউকে তেল সরবরাহ করা হবে না। ৩০ ও ৩১ মার্চ দুদিন ফুয়েল কার্ড বিতরণ করার সিদ্ধান্ত নিলেও দুই দিনে সমস্ত কাজ শেষ করতে না পারায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো চার দিন বৃদ্ধি করা হয়েছে। উপজেলার মেসার্স সৈয়দা আমেনা ফিলিং স্টেশনের প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জ্বালানি তেল বিক্রির কার্যক্রম চালু থাকবে। তেল সঠিকভাবে বিতরণ করা হয় সে জন্য পুলিশের পাশাপাশি তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।