বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  বেলকুচিতে ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু  বেলকুচিতে মূল্য তালিকা না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা বেলকুচিতে যাদব চক্রবর্তী ফাউন্ডেশ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প  বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন হাটিকুমরুলে টহল পুলিশের চাঁদাবাজির অভিযোগ সিরাজগঞ্জে চৌহালীতে বিএনপির সমর্থক জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান

বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা 

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীর দোকান থেকে ১৪৫৫ লিটার তেল জব্দ করা হয়ছে। এছাড়াও পর্যাপ্ত পরিমানে তেল মজুত করার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার(২ এপ্রিল) বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া  ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে তেল মজুতের অভিযান পরিচালনা করে মবুপুর বাজারের  হাসমত আলী দোকান থেকে ডিজেল ৭২০ লিটার ও পেট্রোল ৩৪৫ লিটার এবং আব্দুস সালামের দোকান থেকে ডিজেল ৩০০ লিটর পেট্রোল ৮৫ লিটার ও অকটেন ৫ লিটার জব্দ করা হয়। পরে জব্দ করা পেট্রোল মোটর সাইকেল চালকদের মাঝে এবং ডিজেল স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ৬২০ লিটার বিক্রি করে দেওয়া হয়। আর ৪০০ লিটার ডিজেল ডিলার পয়েন্টে  সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়।

এ সময় সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম,  বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফরসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, চলমান সংকটের সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল ও পেট্রোল মজুদ করা হয়েছিল। অভিযান চালিয়ে দুই দোকান থেকে ১৪৫৫ লিটার তেল জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধভাবে তেল মজুত রাখার অপরাধে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



লাইক করুন