খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গা ফুটবল একাডেমীতে ব্যামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া ৭ জন প্রমিলা ফুটবল খেলোয়ারকে টি-শার্ট ও ট্রাউজার প্রদান করেছেন। গতকাল বিকেল চারটার দিকে আলমডাঙ্গা এটিএম মাঠে ৭ জন প্রমিলা ফুটবল খেলোয়ারকে টি-শার্ট ও ট্রাউজার আনুষ্ঠানিকভাবে প্রদানের সময় উপস্থিত ছিলেন ফুটবলার রতন শরীফ, সাদ্দাম হোসেন, মতিয়ার রহমান, তরিকুল ইসলাম, সোহাগ আলী, মোহন ও শেখ আমিরুল ইসলাম রিন্টু।