বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংগীত লিখতে না পারায় তেঁতুলিয়ায় গ্রাম পুলিশ নিয়োগে কেউ উত্তীর্ণ নয় সিরাজগঞ্জ চৌহালীতে নৌপথে চাঁদা দাবির অভিযোগে শ্রমিকদের মানববন্ধন বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ-এর ৯০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি দর্শনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা জীবননগরে পুলিশের বড় সাফল্য: ১০০০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চক্রের ৩ সদস্য গ্রেফতার বেলকুচিতে চুরির অপবাদে যুবককে নির্যাতন, থানায় মামলা  চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য ও ভি ডব্লিউ বি চাউল বিতরণ  যুগ্ম জেলা জজ আদালত স্থানান্তরের প্রতিবাদে পটুয়াখালীতে আইনজীবীদের মানববন্ধন দর্শনা পৌরসভা ও আমার মেয়র সাংবাদিক কন্যা আনিকার বৃত্তি লাভ

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য ও ভি ডব্লিউ বি চাউল বিতরণ 

সুমন হুসাইন,স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ০৬ নং হাউলী ইউনিয়ন পরিষদের অর্ন্তগত গ্রামের অসহায় দুস্থ পরিবারের মধ্যো ২০২৫-২০২৬ অর্থ বছরের ভি ডব্লিউ বি কার্ডধারী ৩৭৪ জন সদস্যদের কে বিনামুল্যে ৩০ কেজি হারে প্রত্যেক কে ০১ বস্তা করে চাউল ও ১৪৪৯ জন টিসিবি কার্ড ধারীদের মাঝে টিসিবি পণ্য দেওয়া হয়। এসময় ভি ডব্লিউ বি কার্ডধারীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি।

প্রত্যেক ভি ডডব্লিউ বি কার্ডধারী সদস্যদেরকে ৩০ কেজি করে চাউল দেওয়া হয় ও টিসিবি কার্ডধারী ব্যাক্তিগণের কাছ থেকে ৬০০ টাকার বিনিময়ে চাউল ৫ কেজি, ছোলা ১ কেজি মুসুর ডাউল ২ কেজি সয়াবিন তেল ২ লিটার দেওয়া হয়।

ভি ডব্লিউ বি চাউল ও টিসিবি পণ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়্যারম্যান ( ভারপ্রাপ্ত ) মোঃ নিজাম উদ্দীন ইউনিয়ন পরিষদের সচিব/ প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান , ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ আতিকুর রহমান উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা দামুড়হুদা চুয়াডাঙ্গা। মোছাঃ সাবিনা ইয়াসমিন ইউপি সদস্য ওয়ার্ড নং-০২ মোঃ জাহাঙ্গীর আলম ইউপি সদস্য ওয়ার্ড নং-০৩ মোঃ আব্দুল হান্নান ইউপি সদস্য ওয়ার্ড নং-০৪ মোঃ শহিদুল ইসলাম ইউপি সদস্য ওয়ার্ড নং-০৫ মোঃ রিকাত আলী ইউপি সদস্য ওয়ার্ড মোছাঃ রওশনারা খাতুন, ইউপি সদস্য সংরক্ষিত ০১.০২.০৩ মোছাঃ রহিমা খাতুন, ইউপি সদস্য সংরক্ষিত ০৭.০৮.০৯ ইউপি হিসাব সহকারী মোঃ সাজিবুল ইসলাম ( মিলন)‌ এছাড়াও আরও উপস্থিত ছিলো দামুড়হুদা উপজেলা হাউলী ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ ইউসুফ আলী ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দু।



লাইক করুন