শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

জীবননগরে পুলিশের বড় সাফল্য: ১০০০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুরন্দপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই (নিঃ) মোঃ আসলাম আলী সঙ্গীয় ফোর্সসহ পুরন্দপুর এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পুলিশ ইয়াবাগুলো জব্দ করে এবং অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃত তিন আসামীর মধ্যে একজন স্থানীয় এবং বাকি দুইজন কক্সবাজার জেলার বাসিন্দা। তারা হলেন:

মোঃ জিয়াউর রহমান (৪৫): পিতা-শুকুর আলী, গ্রাম-পুরন্দপুর, থানা-জীবননগর, চুয়াডাঙ্গা।

রিপন চাকমা (৩০): পিতা-সৈচাংইনপ চাকমা, গ্রাম-তেলখুলা, থানা-উখিয়া, কক্সবাজার।

মং দ্রিতাইন চাকমা (২৮): পিতা-মাইন, গ্রাম-হরিখোলা, থানা-টেকনাফ, কক্সবাজার।

জীবননগর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা একটি সুসংগঠিত আন্তঃজেলা মাদক চক্রের সদস্য। তারা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার জানান, মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং জেলার প্রতিটি এলাকায় অভিযান আরও জোরদার করা হবে।

মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন।



লাইক করুন