বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংগীত লিখতে না পারায় তেঁতুলিয়ায় গ্রাম পুলিশ নিয়োগে কেউ উত্তীর্ণ নয় সিরাজগঞ্জ চৌহালীতে নৌপথে চাঁদা দাবির অভিযোগে শ্রমিকদের মানববন্ধন বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ-এর ৯০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি দর্শনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা জীবননগরে পুলিশের বড় সাফল্য: ১০০০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চক্রের ৩ সদস্য গ্রেফতার বেলকুচিতে চুরির অপবাদে যুবককে নির্যাতন, থানায় মামলা  চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য ও ভি ডব্লিউ বি চাউল বিতরণ  যুগ্ম জেলা জজ আদালত স্থানান্তরের প্রতিবাদে পটুয়াখালীতে আইনজীবীদের মানববন্ধন দর্শনা পৌরসভা ও আমার মেয়র সাংবাদিক কন্যা আনিকার বৃত্তি লাভ

দর্শনা পৌরসভা ও আমার মেয়র

একটি শহরের পৌরসভার মেয়র হওয়া শুধু রাজনৈতিক পদ নয়-এটি একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক, আর্থিক ও সামাজিক নেতৃত্বের দায়িত্ব। আমার পছন্দের মেয়র পদপ্রার্থীর নিম্নলিখিত দক্ষতা ও যোগ্যতা থাকলে সে যে দলের হোক আমি তাকে ভোট দেবো……..

প্রশাসনিক ও নেতৃত্ব দক্ষতা:

১. দর্শনা শহরের জন্য ৫–১০ বছরের উন্নয়ন ভিশন বা মাস্টার প্লান; মাস্টার প্ল্যান বোঝা ও বাস্তবায়ন এবং পৌরসভার সংকটকালে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকতে হবে।

২. কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয় ও ব্যবস্থাপনা; দ্বন্দ্ব নিরসন এবং দলীয় রাজনীতি ও প্রশাসনের ভারসাম্য রক্ষা করার সক্ষমতা।

আর্থিক ব্যবস্থাপনা দক্ষতা:

১. পৌরসভার বার্ষিক বাজেট প্রণয়ন ও বিশ্লেষণ করা; আয়-ব্যয়ের সঠিক ধারণা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং কর ও রাজস্ব সংগ্রহ ব্যবস্থার উন্নয়ন কৌশল নির্ধারণ করা।

২. অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত ও প্রকল্প বাস্তবায়ন; সরকারি/দাতা সংস্থার ফান্ড সংগ্রহ ও ব্যবস্থাপনা এবং টেন্ডার ও ক্রয় প্রক্রিয়া ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করা দক্ষতা।

নগর ব্যবস্থাপনা জ্ঞান:

১. পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা; পানি সরবরাহ ও স্যানিটেশন; সড়ক ও আলোকায়ন এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বোঝা ও পরিকল্পনা প্রস্তুতের সক্ষমতা থাকতে হবে।

২.নগরের অবৈধ দখল প্রতিরোধ; ট্রাফিক ও যানজট নিয়ন্ত্রণ এবং পরিবেশ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলা সম্পর্কে জানাবোঝা এবং পরিকল্পনা উন্নয়নের সক্ষমতা।

জনসম্পৃক্ততা ও যোগাযোগ দক্ষতা:

১. জনগণের অভিযোগ শোনা ও সমাধান; গণশুনানি আয়োজন; সামাজিক যোগাযোগ মাধ্যমের ধারণা ও সক্রিয় থাকা এবং মিডিয়ার সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার সক্ষমতা।

সুশাসন ও নৈতিক মানদণ্ড:

১. দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান; তথ্য অধিকার আইন মানা; স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে দুরে থাকা।

আইনগত ও নীতিগত জ্ঞান:

১. স্থানীয় সরকার আইন সম্পর্কে ধারণা; পৌরসভা আইন ও বিধিমালা সম্পর্কে জানাবোঝা এবং ভূমি, নির্মাণ ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত আইন জানা ও বোঝা।

সংকট ব্যবস্থাপনা দক্ষতা:

১. বন্যা, জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড মোকাবিলা; স্বাস্থ্য মহামারী পরিস্থিতি ব্যবস্থাপনা এবং দ্রুত রেসপন্স টিম গঠন ও পরিচালনা দক্ষতা থাকতে হবে।

আপনি কোথায় অবস্থান করছেন মাননীয় পৌর মেয়র প্রার্থী

কলমেঃ

মোঃ কবির হোসেন

দর্শনা-থানাপাড়া।



লাইক করুন