শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় আম্র মুকুলের সুবাসে মাতোয়ারা জনপদ বসন্তের বার্তা, ভালো ফলনের আশায় কৃষক কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন। শেখ সাঈদ সভাপতি, শাতিল মাহমুদ সম্পাদক নির্বাচিত বিন্দু থেকে বৃত্ত আঁকি  স্বাচ্ছন্দ্যবোধ মিথ্যায় সংবদ্ধ  মেহেরপুর গাংনীতে ছাত্রীরা দ্বায়ের করা মামলায় শিক্ষক কারাগারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘বন্ধ হয়ে থাকা এয়ারপোর্টগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। ভাষার অমিয়সুধা প্রসঙ্গে  জামালপুরের গর্ব: বাংলাদেশের প্রথম Airbus A330 ক্যাপ্টেন আলী আজমের ঐতিহাসিক সাফল্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী নুরুল হক এমপি কে ‘জিওপি নেতৃবৃন্দ’র শুভেচ্ছা

মিথ্যায় সংবদ্ধ 

ঘুম হলো মৃত্যুর দেশে ঘুরে ফেরা।জেগে জেগে ঘুমিয়ে পড়ি। ঘুমের ঘোরে ঘুরে বেড়ায় গগনতলে বালুর মাঠে। বালুতে হারিয়ে যায় মিথ্যার বেড়াজাল! বালুতে দেখি আয়নার মধ্যে আমার ছবি।

এ এমন ছবি, মিথ্যে আর সত্য কথা বলে।

সত্য বলতে চাই তখনই মিথ্যের বেসতি এসে বালুর রাজপথের গলি গুলো আয়নার পিছনে ছুটে বেড়ায়।

আর আয়নার সামনে সত্য সব সময় লুকিয়ে থাকে।

এ বসতিস্থল ও চুপসে যায় মিথ্যের জালে।

বড় বড় গাছের পাতার ফাঁকে ফাঁকে হৃদয় গুলো কাঁদছে। ফিসফিস বলছে এ প্লাবিত ভূমি ও দখল করে নিয়েছে এক দানব। এ এমন দানব যা সকল আওয়াজ বন্ধ করে ফেলে। সে হলো মিথ্যের জাল।

জলের স্বাধ ও নষ্ট হয়ে গেছে তেমনিভাবে ক্ষনস্থায়ী জীবনের ভাবনায় সকল আওয়াজ।

ঘুম ভেঙে যায় দেখি সীমাহীন সীমান্তের ওপার-এপার থাকলেও ঘোষকের দাবিদার অনেক কিন্তু সততার পরিসরে মতামতের প্রতিনিধিত্ব কম। শুধু একটা নাম “আমি “কোন প্রতীকের নয়। পয়সার পুঁটলিতে মুখগহ্বর বসত করে।

কলমেঃ শাহনাজ পারভীন,,



লাইক করুন