রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিশু-কিশোরদের আয়োজনে হামদর্দ এমডির জন্মদিন উদযাপন নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের রিকশা হারিয়ে দিশেহারা জামিরুলের পাশে কুষ্টিয়ার ডিসি খামেনিসহ ৩০ নেতা নিহতের দাবি ইসরায়েলি গণমাধ্যমে শাজাহানপুরে হতদরিদ্রের চালের ভাগ না পেয়ে ইউনিয়ন পরিষদে বিএনপির হামলা ভাঙচুর  মধ্যপ্রাচ্য সংকট: প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ

খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার ও দায়িত্ব। তিনি বলেছেন, ‘সব শক্তি প্রয়োগ করে এর প্রতিশোধ নেওয়া হবে।’

রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন বলে এএফপি জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে প্রকাশিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান এই অপরাধের পরিকল্পনাকারী ও দোষীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে বৈধ দায়িত্ব ও অধিকার মনে করে।’

তিনি আরও বলেন, ‘আমরা এই দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য সব শক্তি উৎসর্গ করব।’ বক্তব্যে তিনি শোক ও সমবেদনা প্রকাশ করেন।,



লাইক করুন