কবি টিনু:
মগের মুল্লুক আলমডাঙ্গা
চোরের রাজধানীর যায় বলা ;
এই আলমডাঙ্গায় স্বাধীনভাবে
যায় না পথ চলা ;
ডাকাতি আর ছিনতাই
বাদ যায়না রোগী ;
কেউ না কেউ প্রতিদিন
হচ্ছে ভুক্তভোগী ।
নিরব ভূমিকায় জন প্রশাসন
পড়েছি সবাই কান্দে ;
নিরাপত্তা সে গিয়েছে
ভ্রমন করতে চান্দে ।
ব্যার্থতা নিয়ে চলে গেলেন
নোবেল বিজয়ী গুরু ;
১ এর ওরা আবার করলো
দেশ চালানো শুরু ।
ঋন সেক্টরে উন্নয়ন হয়েছে
তবে চোর যায় নি দেশে ;
দুঃখ বুকে চেপে রেখে
বেড়াচ্ছি আজ হেঁসে ।