রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিশু-কিশোরদের আয়োজনে হামদর্দ এমডির জন্মদিন উদযাপন নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের রিকশা হারিয়ে দিশেহারা জামিরুলের পাশে কুষ্টিয়ার ডিসি খামেনিসহ ৩০ নেতা নিহতের দাবি ইসরায়েলি গণমাধ্যমে শাজাহানপুরে হতদরিদ্রের চালের ভাগ না পেয়ে ইউনিয়ন পরিষদে বিএনপির হামলা ভাঙচুর  মধ্যপ্রাচ্য সংকট: প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ

রিকশা হারিয়ে দিশেহারা জামিরুলের পাশে কুষ্টিয়ার ডিসি

দিশেহারা বাকপ্রতিবন্ধী জামিরুলের মুখে হাসি ফোটালেন কুষ্টিয়ার ডিসি

কুষ্টিয়া প্রতিনিধি: বাকপ্রতিবন্ধী জামিরুল ইসলামের রিকশা চালিয়ে সংসার চালাতেন। গত শনিবার সন্ধ্যায় তার রিকশাটি চুরি হয়ে যায়। এতে দিশেহারা হয়ে পড়ে রিকশাচালক জামিরুল ও তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন অসহায় পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের কষ্টের কথা শুনেন। এরপর রোববার বিকালে জামিরুলকে নতুন একটি ব্যাটারিচালিত রিকশা উপহার দেন।

বিভিন্ন মানবিক কর্মকান্ড করে ইতিমধ্যে কুষ্টিয়া জেলার সাধারণ জনগণের কাছে ব্যাপক সমাদৃত হয়ে ওঠেছে জেলা প্রশাসক ইকবাল হোসেন। রোববার বিকালে জেলা প্রশাসকের বাসভবন প্রাঙ্গনে রিকশাটি উপহার দেন। একইসাথে ওই রিকশায় চড়ে কিছুক্ষণ ঘুরেফিরে তিনি। এর আগেও তিনি বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ও কয়েকজনকে রিকশা উপহার দিয়েছেন। বিভিন্ন মানবিক কাজ করে সাধারণ জনগনের কাছে প্রশংসিত হয়েছেন জেলা প্রশাসক মি. ইকবাল হোসেন।

রিকশা উপহার দেয়ার সময় ডিসি ইকবাল রিকশাচালক জামিরুলকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। যেন, অসহায় মনিরুল রিকশা চালিয়ে অর্থ উপার্জন করে এবং পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবে জীবনযাপন করে।

রিকশা উপহার পেয়ে খুশী হয়েছেন জামিরুল ও তার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা বলেন, কুষ্টিয়া শহরে রিকশা চালিয়ে সংসারের খরচ যোগাড় করে জামিরুল। প্রতিদিনের মতো শনিবারেও তিনি ভাড়ায় রিক্সা চালাচ্ছিল। কুষ্টিয়া শহরের পৌর বাজার এলাকায় এনএস রোডের পাশে রিক্সা রেখে একটি রেস্টুরেন্টে ইফতার করতে গিয়েছিল। কিছুক্ষণ পরে এসে জামিরুল দেখে তার রিকশাটি আর নেই। তার রিকশা চোরে চুরি করে নিয়ে গেছেন।

একমাত্র উপার্জনের মাধ্যমটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ি। কুল-কিনারা হারিয়ে দিশেহারা হয়ে পড়ি আমরা। পরে ডিসি স্যার আমাদের সাথে যোগাযোগ করেন এবং একটি নতুন অটোরিকশা উপহার দিয়েছেন। আমরা অনেক খুশী। ডিসি স্যার আমাদের পাশে না দাঁড়ালে আমরা বড় বিপদে পড়ে যেতাম। স্যার খুব ভালো মানুষ, স্যারের জন্য অনেক অনেক দোয়া করি।

 



লাইক করুন