রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিশু-কিশোরদের আয়োজনে হামদর্দ এমডির জন্মদিন উদযাপন নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের রিকশা হারিয়ে দিশেহারা জামিরুলের পাশে কুষ্টিয়ার ডিসি খামেনিসহ ৩০ নেতা নিহতের দাবি ইসরায়েলি গণমাধ্যমে শাজাহানপুরে হতদরিদ্রের চালের ভাগ না পেয়ে ইউনিয়ন পরিষদে বিএনপির হামলা ভাঙচুর  মধ্যপ্রাচ্য সংকট: প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ

শাজাহানপুরে হতদরিদ্রের চালের ভাগ না পেয়ে ইউনিয়ন পরিষদে বিএনপির হামলা ভাঙচুর 

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে সরকারের ঈদ উপহার হিসেবে হত-দরিদ্রদের জন্য বরদ্দকৃত ১০কেজি চাউলের কার্ড নিতে ইউনিয়ন পরিষদের সদস্যদের লাঞ্চিত ও ভাংচুরে ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাদের বিরুদ্ধে।

রবিবার দুপুরে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নে এই হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। এসময় ইউপি সদস্যদের উপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীদের লাঠি দেয় পরিষদের একটি কাঠের চৌকিখাট ভাংচুর করে।

শাজাহানপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাগেছে, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের হতদরিদ্রদের জন্য ইউনিয়ন পরিষদ ঈদ উপহার হিসেবে ১০ কেজি ভিজিফের চাল বরাদ্দ দেন। শাজাহানপুরে ৯টি ইউনিয়নে ৬৫৪৬জন হতদরিদ্র বরাদ্দ পায়। যা চলতি সপ্তাহের মধ্যে চেয়ারম্যান – ইউপি সদস্য (মেম্বার)দের মাধ্যমে তালিকা করে কার্ডের মাধ্যমে বিতরন করা হবে।

খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, হতদরিদ্রের জন্য ঈদ উপহার হিসেবে ১০কেজি করে চাল বরাদ্দ এসেছে ৬৩৫ জনের নামে। এই বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়ে মিটিং চলছিল। কার্ডের মাধ্যমে সুষ্ঠভাবে সঠিক ব্যক্তিকে যেন উপহার প্রদান করা হয় এনিয়ে আলোচনা শেষ পর্যায়ে। ঠিক এসময় খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশারের নেতৃত্বে ৪০/৫০জন বিএনপির নেতাকর্মী এসে ৬৩৫টি গরীবের ঈদ উপহারের অর্ধেক কার্ড তাদের দিতে হবে। এনিয়ে হট্টগোল শুরু করেন তারা। এসময় লাঠিসোঁটা দিয়ে পরিষদের বারান্দায় থাকা একটি চৌকিখাট ভাংচুর করে। এছাড়া ইউপি সদস্যদের লাঞ্চিত করে তারা। এবং হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

লাঞ্ছিতের শিকার ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন, আমিও শ্রমিকদলের একজন পদধারী নেতা। তবে এভাবে পরিষদে এসে আমাদের উপর হামলা করাটা বিএনপি নেতাদের অন্যায়। গরীবের ঈদ উপহারের ভাগ কেন দিতে হবে তাদের? তারপরও কিছু কার্ড দিতে রাজি হয়েছিলাম মানেনি তারা। আমারা এঘটনার নিন্দার পাশাপাশি সঠিক বিচার দাবি করছি।

এবিষয়ে খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার অভিযোগ অস্বীকার করে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ডেকেছে আমরা গিয়েছি। আমি বলেছি, প্রত্যেক ওয়ার্ডের মেম্বারগন স্ব-স্ব ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের সাথে সমন্বয় করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। আমি অর্ধেক পরিমান চাইনি।

শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে আইনিক ব্যবস্থা নেওয়া হবে।



লাইক করুন