রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিশু-কিশোরদের আয়োজনে হামদর্দ এমডির জন্মদিন উদযাপন নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের রিকশা হারিয়ে দিশেহারা জামিরুলের পাশে কুষ্টিয়ার ডিসি খামেনিসহ ৩০ নেতা নিহতের দাবি ইসরায়েলি গণমাধ্যমে শাজাহানপুরে হতদরিদ্রের চালের ভাগ না পেয়ে ইউনিয়ন পরিষদে বিএনপির হামলা ভাঙচুর  মধ্যপ্রাচ্য সংকট: প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ

শিশু-কিশোরদের আয়োজনে হামদর্দ এমডির জন্মদিন উদযাপন

সালাম মাহমুদ: দোয়া, মুনাজাত ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও মানবহিতৈষী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া-র জন্মদিন উদযাপন করেছে শিশু-কিশোররা।

রবিবার (১ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর জাকির হোসেন রোডস্থ আমরা সবাই ফাউন্ডেশন স্কুলে আমরা সবাই ফাউন্ডেশন-এর আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে এই জন্মদিন পালন করা হয়।

আমরা সবাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের সমাজ -এর প্রধান সম্পাদক,ট্রাব সভাপতি সালাম মাহমুদ, সিনিয়র সাংবাদিক হাফিজ রহমান প্রমুখ।

উল্লেখ্য, আমরা সবাই ফাউন্ডেশন ছিন্নমূল শিশুদের পড়াশোনা, সাংস্কৃতিক বিকাশ ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ-এর এমডি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সহধর্মিণী অধ্যাপক কামরুন নাহার পলিন এই ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা। তাঁর সার্বিক নির্দেশনা, তত্ত্বাবধান ও সহযোগিতায় ফাউন্ডেশনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।



লাইক করুন