রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিশু-কিশোরদের আয়োজনে হামদর্দ এমডির জন্মদিন উদযাপন নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের রিকশা হারিয়ে দিশেহারা জামিরুলের পাশে কুষ্টিয়ার ডিসি খামেনিসহ ৩০ নেতা নিহতের দাবি ইসরায়েলি গণমাধ্যমে শাজাহানপুরে হতদরিদ্রের চালের ভাগ না পেয়ে ইউনিয়ন পরিষদে বিএনপির হামলা ভাঙচুর  মধ্যপ্রাচ্য সংকট: প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জেসমিন খাতুন, চীফ রিপোর্টারঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বৈঠকে দুই দেশের মধ্যে সেফ সিটি বাস্তবায়ন ও ডাটাবেজ রেজিস্ট্রেশন বিষয়ক সহযোগিতা, সন্ত্রাস দমন ও দু’দেশের পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর, অপরাধী বা বন্দি বিনিময়, ড্রোন খাতে সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

বৈঠকের শুরুতে মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার নবনিযুক্ত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর নতুন পোর্টফলিও’তে দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন।



লাইক করুন