সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক হাসাদাহ বাজারে হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আত্মার শুদ্ধি আল্লাহ্ করো ক্ষমা পাইকগাছায় জমি দখলের চেষ্টা, প্রতিবেশীর হুমকি ও পাকা স্থাপনা নির্মাণ নালিতাবাড়ীতে জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের ইফতার মাহফিল রাউজান প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হুজুগে বাইকের ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে পেট্রোল পাম্পে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

চাঁদপুর সরকারি কলেজ গেট দখলে ভ্রাম্যমাণ কাঁচাবাজার, তীব্র যানজট ও জনভোগান্তি

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী সরকারি কলেজের প্রধান ফটক ও বাউন্ডারি সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে অবৈধ ভ্রাম্যমাণ কাঁচাবাজার। প্রায় ৪০ থেকে ৫০টি ভ্যানগাড়ি ও অস্থায়ী দোকান বসিয়ে প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসা পরিচালনা করছেন বিক্রেতারা। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

সোমবার (২ মার্চ) বিকেলে সরেজমিনে দেখা যায়, কলেজ গেটের সামনে ও দেয়াল ঘেঁষে সারিবদ্ধভাবে বসানো হয়েছে সবজি, ফলমূল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান। রাস্তার বড় একটি অংশ দখল করে রাখায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অফিস সময় ও বিকেল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকছে।

স্থানীয়দের অভিযোগ, এসব ভ্রাম্যমাণ দোকানে পণ্যের দাম বিপনি বাগ বাজারের তুলনায় বেশি নেওয়া হচ্ছে। অথচ নির্ধারিত বাজারে ইজারা নিয়ে ব্যবসা করতে গিয়ে বিপনি বাগ বাজারের ব্যবসায়ীরা ক্রেতাশূন্যতায় ভুগছেন। তাদের দাবি, অবৈধভাবে সড়ক দখল করে বাজার বসানোর কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কলেজের বাউন্ডারি দেয়ালের সৌন্দর্যও নষ্ট হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন অব্যবস্থাপনা শহরের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা মন্তব্য করেন।

প্রশ্ন উঠেছে—কোন প্রভাব বা ক্ষমতার বলে দিনের পর দিন প্রকাশ্যে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এসব ভ্রাম্যমাণ বিক্রেতারা? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর পদক্ষেপের অভাবেই পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী।

শহরবাসীর দাবি, জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নিয়ে কলেজ গেট ও আশপাশের এলাকা দখলমুক্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।



লাইক করুন