সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক হাসাদাহ বাজারে হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আত্মার শুদ্ধি আল্লাহ্ করো ক্ষমা পাইকগাছায় জমি দখলের চেষ্টা, প্রতিবেশীর হুমকি ও পাকা স্থাপনা নির্মাণ নালিতাবাড়ীতে জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের ইফতার মাহফিল রাউজান প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হুজুগে বাইকের ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে পেট্রোল পাম্পে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল

খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সন্ত্রাসীদের হামলায় তিনি নিহত হন।

জানা যায়, গতকাল সোমবার বিকেল ৩টার দিকে

আলমডাঙ্গা উপজেলা গেট থেকে মিছিলটি বের হয়ে চারতলা মোড় হয়ে আলিফউদ্দিন রোড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু।

সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর দেশে ধর্ষণ, চাঁদাবাজি, খুন ও সহিংসতা বেড়েছে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাস জীবন শেষে দেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন এবং এভাবে রাষ্ট্র পরিচালনা করলে ১৭ মাসও সরকার টিকিয়ে রাখা সম্ভব হবে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, সেক্রেটারি মামুন রেজা, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী এবং সেক্রেটারি মুসলিম উদ্দিন।



লাইক করুন