সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক হাসাদাহ বাজারে হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আত্মার শুদ্ধি আল্লাহ্ করো ক্ষমা পাইকগাছায় জমি দখলের চেষ্টা, প্রতিবেশীর হুমকি ও পাকা স্থাপনা নির্মাণ নালিতাবাড়ীতে জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের ইফতার মাহফিল রাউজান প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হুজুগে বাইকের ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে পেট্রোল পাম্পে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে ঝিনাইদহ-যশোর মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন 

মোঃ ফজলুল কবির গামা: ২ ই মার্চ (সোমবার) ঝিনাইদহ-যশোর মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের হামদহ আলহেরা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাসার, বিশিষ্ট মহিলা ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ হাসানুজ্জামান, সহ-সভাপতি মো আব্দুর সবুর, সহ-সভাপতি আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না।

বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কটি দীর্ঘদিন সংস্কারহীন থাকায় খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও সড়কের কার্পেটিং উঠে গিয়ে তা মেঠোপথে পরিণত হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ সাধারণ যানবাহনকে। যাত্রীদের দুর্ভোগও চরমে পৌঁছেছে।

উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল আলম অভিযোগ করেন, মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া খুবই হতাশাজনক। তিন বছরে মাত্র ২% অগ্রগতি হয়েছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে ঈদের পর মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে স্থানীয় এলাকার সচেতন মহলের লোকজন বলছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ঝিনাইদহ–যশোর মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।



লাইক করুন