সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক হাসাদাহ বাজারে হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আত্মার শুদ্ধি আল্লাহ্ করো ক্ষমা পাইকগাছায় জমি দখলের চেষ্টা, প্রতিবেশীর হুমকি ও পাকা স্থাপনা নির্মাণ নালিতাবাড়ীতে জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের ইফতার মাহফিল রাউজান প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হুজুগে বাইকের ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে পেট্রোল পাম্পে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রায়গঞ্জের আটঘরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই 

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতবাড়ি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় তিনটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে পরিবার দুটি নিঃস্ব হয়ে পড়েছে।

জানা যায় সোমবার (২ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি ঘরে আগুন লাগে, পরে তা দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

পুড়ে যাওয়া বাড়ির মালিক আব্দুস সামাদ মণ্ডল ও জামাত মণ্ডলের পরিবার জানান, আগুনে প্রায় ৪ লাখ টাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্র এবং ঘরের চালসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে।

খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম বলেন, “দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে আগুন পাশের বাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।”

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্ব হারানো পরিবার দুটি দ্রুত সরকারি সহায়তা ও মানবিক সহযোগিতা কামনা করেছে।



লাইক করুন