সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক হাসাদাহ বাজারে হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আত্মার শুদ্ধি আল্লাহ্ করো ক্ষমা পাইকগাছায় জমি দখলের চেষ্টা, প্রতিবেশীর হুমকি ও পাকা স্থাপনা নির্মাণ নালিতাবাড়ীতে জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের ইফতার মাহফিল রাউজান প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হুজুগে বাইকের ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে পেট্রোল পাম্পে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসাদাহ বাজারে হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাসাদাহ বাজারে বিএনপির সন্ত্রাসীদের নৃশংস হামলায় জামায়াত কর্মী ও বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী হাফিজুর রহমান নিহত হওয়ার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির মোঃ নায়েব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি আবেদউদ্দৌলা টিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, হাসাদাহ বাজারে সংঘটিত এ হত্যাকাণ্ড অত্যন্ত ন্যক্কারজনক ও পরিকল্পিত। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।



লাইক করুন