মোঃ লাবলু হোসেন
যতই লিখি তোমার কথা
সবই হবে সল্পতা,
ফুরায় যাবে হৃদয় কালি
শেষ হবেনা লিখলে পাতা ।।
আল্লাহ মহান আল্লাহ মহান
তুমি আমার রিজিক দাতা#
তুমি দিলে মিঠা পানি
তুমি দিলে শস্য দানী
রৌদ্র দিলে ছাঁয়া দিলে
দিলে মায়া মমতা #
তুমি দিলে আলো বাতাস
তুমি দিলে জমিন আকাশ
সাগর নদী ঝর্ণা ধারা
তুমি দিলে সমতা #
তুমি দিলে প্রিয় নবী
হৃদয় গেঁথে রাখি ছবি
শিক্ষা নিতে দিলে কুরআন
দূর করতে বর্বরতা #
মোঃ লাবলু হোসেন লোকনাথ পুর দর্শনা চুয়াডাঙ্গা