বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

সিরাজগঞ্জ সলংগায় ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ ২ মোটরসাইকেল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলংগা থানার বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ সেলিম উদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম-বার) এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজগঞ্জ এবং অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে সলংগা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ মোনাহার হোসেন, এএসআই (নিঃ) ফরিদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টা ১০ মিনিটে সলংগা থানাধীন চরিয়া শিকার মধ্যপাড়া এলাকায় সোনালী ব্যাংক পিএলসির সামনে ঢাকা–নাটোর মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় তল্লাশিকালে সেলিম উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

একই সময়ে গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং অপর এক অজ্ঞাত ব্যক্তির ফেলে যাওয়া আরেকটি মোটরসাইকেলসহ একটি বাটন মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



লাইক করুন