মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সলঙ্গায় জোড়পুর্বক ঘরে ডুকে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় ফরিদ বাহিনীর বিরুদ্ধে মামলা চুয়াডাঙ্গায় আ.লীগ নেতাকে মুক্ত করলো বিএনপি নেতা, মুক্ত হয়ে সেই বিএনপি নেতার স্ত্রীকে ধর্ষণ চেষ্টা করলো ঐ আ.লীগ নেতা! জীবননগরে বিএনপির হামলায় আহত জামায়াত নেতা মফিজুর রহমানের মৃত্যু, ১০ দিন আগে নিহত হন ভাই হাফিজুর রহমান পলাশবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চুয়াডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত: জনসচেতনতায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া চাঁদপুর সদরের তরপুরচন্ডীতে জেলেদের মাঝে বিতরণ চাঁদপুরে জাটকা রক্ষা অভিযানে নৌ পুলিশের সচেতনতামূলক সভা আল্লাহ মহান আল্লাহ মহান জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা সিরাজগঞ্জ সলংগায় ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ ২ মোটরসাইকেল

চাঁদপুরে জাটকা রক্ষা অভিযানে নৌ পুলিশের সচেতনতামূলক সভা

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর সদর উপজেলার আখনঘাট এলাকায় জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে জেলেদের নিয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টায় হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জাটকা সংরক্ষণ এবং অবৈধভাবে জাটকা আহরণ বন্ধে জেলেদের সচেতন করতে এই কর্মসূচি পরিচালনা করা হয়।
সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. বোরহান উল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এএসআই মো. মোস্তাফিজুর রহমানসহ নৌ পুলিশের অন্যান্য সদস্যরা।
সভায় স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। নৌ পুলিশের পক্ষ থেকে জেলেদের জাটকা না ধরার জন্য অনুরোধ করা হয় এবং জাটকা সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় জেলেদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে একটি ব্যানার প্রদর্শন করা হয়।



লাইক করুন