মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর সদরের তরপুরচন্ডীতে জেলেদের মাঝে বিতরণ চাঁদপুরে জাটকা রক্ষা অভিযানে নৌ পুলিশের সচেতনতামূলক সভা আল্লাহ মহান আল্লাহ মহান জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা সিরাজগঞ্জ সলংগায় ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ ২ মোটরসাইকেল ভিজিএফের চাল বণ্টন ও প্যানেল চেয়ারম্যান বিরোধে গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭ ঝিনাইদহের কোটচাঁদপুর এ ইফতার মাহফিল আয়োজিত  ধাপে ধাপে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: মির্জা ফখরুল দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন সাবেক ইউপি সদস্য শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জীবননগরে চেয়ারম্যান হাফিজুর রহমানের পিতা আব্দুস শুকুর ওরফে শুকুর মিয়া ইন্তেকাল:আজ দাফন

সাইদুর রহমান, জীবননগর উপজেলায় প্রতিনিধিঃ জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানের পিতা আব্দুস শুকুর ওরফে শুকুর মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। যশোরে চিকিৎসা গ্রহণের পর সম্প্রতি তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খয়েরহুদা ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকা পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছে।



লাইক করুন