মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর সদরের তরপুরচন্ডীতে জেলেদের মাঝে বিতরণ চাঁদপুরে জাটকা রক্ষা অভিযানে নৌ পুলিশের সচেতনতামূলক সভা আল্লাহ মহান আল্লাহ মহান জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা সিরাজগঞ্জ সলংগায় ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ ২ মোটরসাইকেল ভিজিএফের চাল বণ্টন ও প্যানেল চেয়ারম্যান বিরোধে গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭ ঝিনাইদহের কোটচাঁদপুর এ ইফতার মাহফিল আয়োজিত  ধাপে ধাপে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: মির্জা ফখরুল দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন সাবেক ইউপি সদস্য শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুর এ ইফতার মাহফিল আয়োজিত 

মোঃ ফজলুল কবির গামা: ৯ই মার্চ সোমবার সন্ধ্যায় কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক কে,এম আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা বলে ভাববেন না আমি অনেক বড় কিছু আমি আপনাদের সন্তান যখন খুশি তখন ডাকবেন। যে যা ভাবে ভাবুক কোটচাঁদপুর মহেশপুরের কেউ ভাববেন না আমি আপনাদের না।অতীতেও ছিলাম বর্তমানে আছি আগামীতেও থাকবো আপনাদের সাথে। রাষ্ট্রীয় ক্ষমতায় এখন বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নেতৃত্বেই করবো কাজ, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ঝিনাইদাহ-৩ বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি তাই কি হয়েছে তাই বলে আপনারা মনে করছেন এই এলাকার উন্নয়ন কাজ থেমে থাকবে। তা কখনোই হবে না বিগত সময়ে বিএনপি’র আমলে এই এলাকার উন্নয়ন কাজ হয়েছে এখন আবার হবে প্রয়াত এমপি শহিদুল ইসলাম মাস্টারের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা হবে ইনশাল্লাহ।

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেয়র ও পৌর বিএনপি সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল।

প্রধান বক্তা ধানের শীষ প্রতীকের প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু সহ নেতৃবৃন্দ।

সে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত, দেশ ও জনগণের মঙ্গল কামনাই বিশেষ মোনাজাত পরিচালনা করেন কোটচাঁদপুর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মুহাতামিম মাওলানা নুরুন নবী আশিকী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল,শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী।



লাইক করুন