মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর সদরের তরপুরচন্ডীতে জেলেদের মাঝে বিতরণ চাঁদপুরে জাটকা রক্ষা অভিযানে নৌ পুলিশের সচেতনতামূলক সভা আল্লাহ মহান আল্লাহ মহান জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা সিরাজগঞ্জ সলংগায় ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ ২ মোটরসাইকেল ভিজিএফের চাল বণ্টন ও প্যানেল চেয়ারম্যান বিরোধে গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭ ঝিনাইদহের কোটচাঁদপুর এ ইফতার মাহফিল আয়োজিত  ধাপে ধাপে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: মির্জা ফখরুল দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন সাবেক ইউপি সদস্য শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান বিভিন্ন অপরাধে ৬ প্রতিষ্ঠানে জরিমানা

সুমন হুসাইন, স্টাফ রিপোর্টারঃ দর্শনা রেলবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহীন আলম। এ অভিযানে দেখা যায়, দর্শনা রেলবাজারের বেশিরভাগ দোকান দীর্ঘদিন ধরে পৌরসভার ট্রেডলাইসেন্স গ্রহণ করেনি। অনেক প্রতিষ্ঠানের ১০ থেকে ১৫ বছর পর্যন্ত ট্রেডলাইসেন্স মেয়াদোত্তীর্ণ রয়েছে। এছাড়াও কিছু দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন চৌধুরী ক্লোথ স্টোর ১ হাজার টাকা, সানশাইন স্টুডিও ২ হাজার টাকা, সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা, মেসার্স নীলা ট্রেডার্সকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ হাজার টাকা, সবুজ বাংলা গার্মেন্টসকে ২ হাজার টাকা, মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এবাজার এলাকা পরিদর্শন করে ব্যবসায়ীদের রাস্তার ওপর মালামাল না রাখার নির্দেশনা দেন প্রশাসন। যাদের নিজস্ব দোকান নেই তাদের রাস্তার ওপর দোকান বসানো থেকেও বিরত থাকতে বলা হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পৌরসভার ট্রেডলাইসেন্স করা ও আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। রাস্তা দখল করে ব্যবসা করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় দর্শনা রেলবাজারের কাঁচাবাজার এলাকায় রাস্তা দখল করে মাল্মাল কেনা-বেচা, গার্মেন্টস ও বেডিং ব্যবসায়ীদের মালামাল দোকানের বাইরে রাস্তার উপর ঝুলিয়ে রাখা বিষয়টি প্রশাসনের নজরে আসে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

স্থানীয়রা জানান, বাজারের কিছু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রাস্তার ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনা করছেন। যার কারণে যানবাহনসহ বাজারের ক্রেতা সাধারনদের চলাচলে বিঘ্ন ঘটে। তারা বলেন, রাস্তা দখল করে ব্যবসা করা ঠিক নয় এবং প্রশাসনের এমন অভিযান বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানা পুলিশের একটি দল ও দর্শনা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।



লাইক করুন