মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর সদরের তরপুরচন্ডীতে জেলেদের মাঝে বিতরণ চাঁদপুরে জাটকা রক্ষা অভিযানে নৌ পুলিশের সচেতনতামূলক সভা আল্লাহ মহান আল্লাহ মহান জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা সিরাজগঞ্জ সলংগায় ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ ২ মোটরসাইকেল ভিজিএফের চাল বণ্টন ও প্যানেল চেয়ারম্যান বিরোধে গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭ ঝিনাইদহের কোটচাঁদপুর এ ইফতার মাহফিল আয়োজিত  ধাপে ধাপে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: মির্জা ফখরুল দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন সাবেক ইউপি সদস্য শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ধাপে ধাপে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তিনি বলেন, এ কর্মসূচির সুবিধা সমাজের সব শ্রেণি-পেশার মানুষ পাবে এবং তার নিজের স্ত্রীও এই কার্ডের আওতায় আসবেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁ জেলার রহিমানপুর ইউনিয়নের ঈদগাঁ মাদ্রাসা মাঠে পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্যের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে এবং এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্যোগে চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে সমাজের সব স্তরের মানুষকে অন্তর্ভুক্ত করা হবে। জেলা প্রশাসকের পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষের পরিবার পর্যন্ত সবাই এই কার্ডের আওতায় আসবে।

তিনি বলেন, সরকার গঠনের ২২ দিনের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এই কার্ড নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় সরকারমন্ত্রী আরও জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে খাল খনন কার্যক্রমও শুরু হয়েছে।

এ ছাড়া জেলার উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিমানবন্দর নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে বলে জানান তিনি। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা ঘরে বসেই বছরে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে।



লাইক করুন