শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে এক মসজিদে বিদেশিসহ প্রায় ১৬০০ মুসল্লির ইতিকাফ বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহেরকে স্পিকারের স্বীকৃতি সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পটুয়াখালীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রড-সিমেন্টের বাজার অস্থির চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিকসহ তিনজন কারাগারে ঈদের আগে ১৮০ গার্মেন্টসে বেতন-বোনাস সংকটের আশঙ্কা, শ্রমিক অসন্তোষের শঙ্কা মোজতবা খামেনিকে হুমকি, ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যার দাবি নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যে হোটেল-বাসাবাড়িতে অবস্থান নিয়েছে যুক্তরাষ্টের ১১ হাজার সেনা ঈদযাত্রায় লঞ্চের টিকিট কাটতে লাগবে এনআইডি কপি: বিআইডব্লিউটিএ আমি আর যুদ্ধ চাই না

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহেরকে স্পিকারের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান এবং উপনেতা হিসেবে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা জোটের নেতা হিসেবে ড. শফিকুর রহমানকে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট) বিধি এবং বিরোধী দলের নেতা ও উপনেতা পারিতোষিক ও বিশেষাধিকার আইন ২০২১ অনুযায়ী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে বলা হয়, একই আইনের বিধান অনুযায়ী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।

আইন অনুযায়ী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে স্পিকারের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হয়। গত ১৭ ফেব্রুয়ারি বিরোধী দলীয় জোটের পক্ষ থেকে ড. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা নির্বাচিত করা হয়। তবে সে সময় স্পিকার না থাকায় আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।



লাইক করুন