বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার নাম সাইদুর রহমান বাচ্চু অজানা অভিমানে  মায়া আর মহব্বত  বরাবর বার্তা সম্পাদক/চীফ নিউজ এডিটর/এসাইনমেন্ট এডিটর দৈনিক পত্রিকা/টিভি চ্যানেল/ অনলাইন পোর্টাল ঢাকা।  সলঙ্গায় নদীর পাড়ের সরকারি গাছ উধাও, মুন্টু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ নির্মাণের ৪ দিনের মাথায় রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার দখল ও দূষণে বিপর্যস্ত গাড়াদহ নদী, চরম ভোগান্তিতে জনজীবন সিরাজগঞ্জে ফেসবুক পেজে ‘সাংবাদিকতা’: বিভ্রান্তি ও পেশার মর্যাদা সংকটে উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহেরকে স্পিকারের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান এবং উপনেতা হিসেবে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা জোটের নেতা হিসেবে ড. শফিকুর রহমানকে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট) বিধি এবং বিরোধী দলের নেতা ও উপনেতা পারিতোষিক ও বিশেষাধিকার আইন ২০২১ অনুযায়ী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে বলা হয়, একই আইনের বিধান অনুযায়ী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।

আইন অনুযায়ী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে স্পিকারের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হয়। গত ১৭ ফেব্রুয়ারি বিরোধী দলীয় জোটের পক্ষ থেকে ড. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা নির্বাচিত করা হয়। তবে সে সময় স্পিকার না থাকায় আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।



লাইক করুন