রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৮৭টি মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: ঈদে নিরাপত্তা জোরদারের নির্দেশ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা বাতিল পশ্চিমবঙ্গে পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা বৃদ্ধি ইরানের হামলায় নেতানিয়াহু নিহতের গুঞ্জন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রত্যাখ্যান আল্লাহ কদরের রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জামায়াত আমির হুঁশিয়ারি: সংসদে সমাধান না হলে রাজপথে নামা হবে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, মেহেরপুরে কথিত সাংবাদিক আটক   ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত দক্ষ নেতৃত্বে আলমডাঙ্গায় প্রশাসনিক গতি: একাধিক দায়িত্ব সামলে সুনাম কুড়াচ্ছেন ইউএনও পান্না আক্তার

আলমডাঙ্গায় ৮৭টি মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ

খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৮৭টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আকতার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুসসালাম। এসময় মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের হাতে খেজুর তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার। জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে প্রাপ্ত খেজুর আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য বিতরণ করা হয়। ৩২কাটুনে উপজেলার ৮৭টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের মাঝে এসব খেজুর হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে সৌদি আরবের এ উপহার এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আনন্দের বার্তা বয়ে আনবে।



লাইক করুন