শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত বেলকুচির সমেশপুর গরুর হাটে উত্তেজনা: ব্যবসায়ীকে ঘিরে সংঘর্ষ, পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলেন পাওনাদাররা ঈদ-উল-আযহা  উপলক্ষ্যে- মহাসড়কে যানবাহন চলাচলের বিধি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বেলকুচিতে গীতা পাঠশালা উদ্বোধন ও এমপিকে সংবর্ধনা সেলিম রেজার নির্মাণে, মনির খানের কণ্ঠে-বেদনায় আত্মমর্যাদার উচ্চারণ ‘ফিরতে তোমায় সাধবো না আর এনায়েতপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  বেলকুচিতে ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু 

আল্লাহ কদরের রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পবিত্র লাইলাতুল কদর মহিমা ও বরকতময় রাত। রমজান মাসের এই রাতেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। এটি মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

লাইলাতুল কদর উপলক্ষ্যে রোববার (১৫ মার্চ) দেওয়া বাণীতে তিনি বলেন, এই রাতে ইবাদত, তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত সবার ওপর বর্ষিত হয় এবং দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে পরিচালিত করেন।

শেষে তিনি সকলের জন্য কামনা করেন, পবিত্র লাইলাতুল কদরের মহিমা জীবনকে শান্তি, সম্প্রীতি ও কল্যাণে সমৃদ্ধ করুক।



লাইক করুন