রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষক বদলিতে ডিজিটাল ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা চারঘাটে স্কেভেটরে অগ্নিসংযোগের অভিযোগ, যুবদলের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মুসলিম বিশ্বের শান্তি কামনায় বাংলাদেশ ফোরাম মালদ্বীপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোকসানে দিশেহারা টাঙ্গাইলের প্রান্তিক পোল্ট্রি খামারি, উৎপাদন খরচের নিচে বিক্রি হচ্ছে ডিম চুয়াডাঙ্গার পাম্পগুলোতে ঝুলানো হয়েছে ডিজেল নেই ধান চাষে ফলন বিপর্যয়ের আশংকায় চাষীর ঘুম হারাম চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতি পেলেন ৮ পুলিশ সদস্য সে জানুক হাউলী ইউনিয়ন পরিষদে ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ ।  ইরানে ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক গ্রেফতার, আটক ২০

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ৬ সেনা সদস্যের পরিচয় প্রকাশ

অনলাইন ডেস্ক ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক জ্বালানি সরবরাহকারী একটি বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনা সদস্যের নাম পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গত সপ্তাহের শুরুতে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, শত্রুপক্ষের হামলার কারণে এটি ঘটেনি।

পেন্টাগন কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন—যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য জন ক্লিনার (৩৩), আরিয়ানা সাভিনো (৩১) ও অ্যাশলি প্রুইট (৩৪) এবং এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য সেথ কোভাল (৩৮), কার্টিস অ্যাংস্ট (৩০) ও টাইলার সিমন্স (২৮)। ক্লিনার আলাবামার অবার্নের, সাভিনো ওয়াশিংটনের কোভিংটনের, প্রুইট কেনটাকির বার্ডসটাউনের, কোভাল ইন্ডিয়ানার মুরসভিলের, অ্যাংস্ট ওহাইওর উইলমিংটনের এবং সিমন্স ওহাইওর কলম্বাসের বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন বলে জানিয়েছে পেন্টাগন। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়, বিমানটি হারানোর ঘটনা শত্রুপক্ষের গোলা বা নিজেদের বাহিনীর ভুলবশত হামলার কারণে ঘটেনি।



লাইক করুন