রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আল্লাহ কদরের রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জামায়াত আমির হুঁশিয়ারি: সংসদে সমাধান না হলে রাজপথে নামা হবে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, মেহেরপুরে কথিত সাংবাদিক আটক   ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত দক্ষ নেতৃত্বে আলমডাঙ্গায় প্রশাসনিক গতি: একাধিক দায়িত্ব সামলে সুনাম কুড়াচ্ছেন ইউএনও পান্না আক্তার প্রেম ও মৃত্যু  মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১, এক মাসের কারাদণ্ড নাব্যতা সংকট বনাম বিআইডব্লিউটিএ’র প্রস্তুতি: কেমন হবে পটুয়াখালীর ঈদযাত্রা? চাঁদপুরে সড়কের ওপর ময়লার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী লেবাননে যুদ্ধের প্রভাবে বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ মানুষ

চাঁদপুরে সড়কের ওপর ময়লার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি কবি কাজী নজরুল ইসলাম সড়ক (সাবেক স্ট্যান্ড রোড) একটি অংশ দীর্ঘদিন ধরে অস্থায়ী ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পৌরসভার নির্ধারিত ডাস্টবিন থাকা সত্ত্বেও তার পাশেই সড়কের ওপর ফেলা হচ্ছে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা। এতে করে এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ ও পথচারীদের দুর্ভোগ।

গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের একপাশ জুড়ে জমে আছে বিভিন্ন ধরনের পচা সবজি, পলিথিন, কাগজ ও অন্যান্য বর্জ্যের স্তূপ। এসব ময়লা-আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, পাশের পালবাজার কাঁচামাল ব্যবসায়ীরা প্রতিদিন রাতের বেলা ইচ্ছাকৃতভাবে এসব ময়লা-আবর্জনা এখানে ফেলে রাখেন। যদিও কাছেই পৌরসভার ডাস্টবিন রয়েছে, তবুও তা ব্যবহার না করে সড়কের ওপরেই বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাঁদপুর পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা জানান, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কঠোর নজরদারি না থাকলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।



লাইক করুন