রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: ঈদে নিরাপত্তা জোরদারের নির্দেশ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা বাতিল পশ্চিমবঙ্গে পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা বৃদ্ধি ইরানের হামলায় নেতানিয়াহু নিহতের গুঞ্জন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রত্যাখ্যান আল্লাহ কদরের রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জামায়াত আমির হুঁশিয়ারি: সংসদে সমাধান না হলে রাজপথে নামা হবে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, মেহেরপুরে কথিত সাংবাদিক আটক   ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত দক্ষ নেতৃত্বে আলমডাঙ্গায় প্রশাসনিক গতি: একাধিক দায়িত্ব সামলে সুনাম কুড়াচ্ছেন ইউএনও পান্না আক্তার প্রেম ও মৃত্যু 

স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, মেহেরপুরে কথিত সাংবাদিক আটক  

মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় ও প্রভাবশালী সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে আব্দুর রউফ নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

অফিস সূত্রে জানা গেছে, আটক আব্দুর রউফ দীর্ঘদিন ধরে নিজেকে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় এবং প্রভাবশালী সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চাঁদাবাজি করে আসছিলেন।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের পরিসংখ্যানবিদ আকরাম হোসেন জানান, পবিত্র রমজান মাসের শুরু থেকেই আব্দুর রউফ মুঠোফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে এবং প্রধান সহকারী মোশারফ হোসেনকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন।

তিনি আরও জানান, একপর্যায়ে আব্দুর রউফ তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। রোববার সকালে তিনি সরাসরি অফিসে এসে ওই টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করলে অফিসের কর্মচারীরা কৌশলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন।

এদিকে জানা গেছে, আব্দুর রউফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এটিই প্রথম নয়। গত বছর গাংনী উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় একটি ক্লিনিকে চাঁদাবাজি করতে গিয়ে তিনি জনতার হাতে আটক হন। ওই ঘটনায় তাকে দীর্ঘদিন কারাভোগও করতে হয়েছিল।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁদাবাজির অভিযোগে আব্দুর রউফকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের পরিসংখ্যানবিদ আকরাম হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।



লাইক করুন