রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চট্টেশ্বরীস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষিকা মিসেস উর্মি বড়ুয়া।এতে বক্তব্য রাখেন প্রকৌশলী অমর বড়ুয়া, ব্যাংক কর্মকর্তা উজ্বল বড়ুয়া, সিনিয়র শিক্ষিকা কাকলী বড়ুয়া, ভাস্কর্য শিল্পী প্রনব বড়ুয়া টিটু, গ্রুফ অব কোম্পানীর কর্মাশিয়াল কর্মকর্তা সজিব বড়ুয়া ছোটন।ভার্চুয়ালী যুক্ত হয়ে আরো বক্তব্য রাখেন কানাডা প্রবাসী রত্না বড়ুয়া, প্রকৌশলী লিটু বড়ুয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শ্যামল বড়ুয়া,সিনিয়র শিক্ষক বাবুল কান্তি পারিয়াল,প্রধান শিক্ষিকা ইন্দিরা বড়ুয়া, বৌদ্ধ নারী নেত্রী জয়মালা বড়ুয়া, অনজনা বড়ুয়া, ব্যাবসায়ী রুপম বণিক প্রমুখ।সভায় আগামী ১১ এপ্রিল আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।সবশেষে ধন্যবাদ প্রদান করেন প্রকৌশলী অমর বড়ুয়া ।