শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর তাড়াশে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু তাড়াশে এক রাতে দখল হয়ে গেলো ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ  বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, যানজট ও মাদক নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত

স্কুল ভর্তি লটারির অবসান, পরীক্ষা ভিত্তিক ব্যবস্থা শুরু

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তি লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। ভর্তির প্রক্রিয়া পরীক্ষা নির্ভর হবে এবং এটি সাধারণ ও স্বচ্ছভাবে পরিচালিত হবে।

মন্ত্রী জানান, ভর্তিতে লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না। লটারি অনেকটা জুয়ার মতো হওয়ায় এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সুযোগ পাবে। যারা ভর্তির জন্য কোচিং বাণিজ্য করতে চাইবে, সরকারের পক্ষ থেকে তা নিয়ন্ত্রণ করা হবে এবং ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা করা হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, ভর্তি পরীক্ষা সরকারি প্রতিষ্ঠানগুলোতে অবলম্বন করা হলেও এটি বাধ্যতামূলক নয়। বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবে, যা গরিব পরিবারকে সাপোর্ট হিসেবে কাজে লাগবে। বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ অপশনাল থাকবে এবং যে শিক্ষার্থী দিতে চায় না, সে অংশগ্রহণ করতে বাধ্য নয়।



লাইক করুন