মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ ছাত্রশিবিরের স্কুল ভর্তি লটারির অবসান, পরীক্ষা ভিত্তিক ব্যবস্থা শুরু এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু মার্কিন রণতরিকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের পেশাদারিত্ব ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত: চুয়াডাঙ্গায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ঝুঁকিতে করদাতার টাকায় কেনা শাড়ি-থ্রি পিসে দলীয় বৈষম্য? দিনাজপুর-৫ বঞ্চিত—দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

মতলব দক্ষিণে ৪ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেফতার, পলাতক ২

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন আসামী কৌশলে পালিয়ে যায়।

রবিবার (১৫ মার্চ ২০২৬) সকালে মতলব দক্ষিণ থানাধীন ৪নং নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাপাতিয়া এলাকার মাউন্দি প্রধানিয়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হোসনাইন সানীব-এর সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ সাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, পলাতক আসামী সুমন প্রধানিয়ার বসতঘরে তল্লাশি চালানোর সময় ঘরের রান্নাঘরে রাখা চাউলের ড্রামের ভেতর থেকে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মর্জিনা আক্তার (২১) ও শাহনাজ আক্তার (৩০)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন প্রধানিয়া (৩৬) ও রাজিব প্রধানিয়া (২৮) পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



লাইক করুন