আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে- মহাসড়কে যানবাহন চলাচলের বিষয়ে অনুসৃত নিয়ম বা বিধি সম্পর্কে সিরাজগঞ্জ জেলা বাস, ট্রাক মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গয়েছে।
শনিবার (১৮এপ্রিল) সকাল১১টায় সিরাজগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ, সিরাজগঞ্জ সার্কেল এর আয়োজনে, মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব ) মীর আহমেদ তারিকুল ওমর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, অতিরিক্ত সচিব বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) জাকির হোসেন, রাজশাহী বিভাগ বিআরটিএ পরিচালক ইঞ্জিনিয়ার পার্কন চৌধুরী, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসসাদিকজামান, হাইওয়ে বগুড়া রিজিয়ন সহকারী পুলিশ সুপার বদিউল আমীন চৌধুরী, টিআইএডমিন মোফাকখারুল ইসলাম, টিআই মহাসড়ক আসাদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতি’র কার্যকরী সভাপতি টি.এম. হেমায়েত মুনছুর হিল্লোল সাংগঠনিক সম্পাদক সহিদ হাসান মল্লিক, জেলা ট্রাক এবং ট্যাংকলরী পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক এম.এ.ওয়াহাব, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসি প্রমুখ।