রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দামুড়হুদায় যাত্রীবাহী বাসে ডিএনসি’র হানা: ৩ হাজার পিস ইয়াবাসহ জীবননগরের যুবক আটক চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, নগদ টাকা উদ্ধার নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার বোয়ালমারী প্রেসক্লাবের আহ্বায়ক হলেন খন্দকার নাসিরুল ইসলাম বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন গ্রেফতারি পরোয়ানা ছাড়া আইনজীবী মিন্টুকে আটকের চেষ্টা: গ্রেফতার থেকে বাঁচালেন গ্রামবাসী  মৃত নবজাতকদের পরিবারকে ক্ষতিপূরণের প্রস্তাব বেলকুচিত জামায়াতের মেয়র প্রার্থীর মতবিনিময় সভায় প্রধান অতিথি আ’লীগ নেতা বেনাপোলের ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে গুলি  আলমডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত 

আলমডাঙ্গায় আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

সালমা পারভীন, বিশেষ প্রতিনিধিঃ আলমডাঙ্গায় আন্তর্জাতিক পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল দশটার দিকে আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস. এম. মাহমুদুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে প্রাণ ও প্রকৃতির জন্য নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করা সম্ভব।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ। তাঁর বক্তব্যে বলেন তরুণদের পরিবেশ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ আন্দোলনকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

সংগঠনের সভাপতি সাঈদ এম হিরন সকলকে পরিবেশ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে একটি টেকসই, উন্নত ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সংগঠনের মুখপাত্র আরাফাত রহমান এবং মাহমুদুল হাসান, আল রাব্বি ও সবুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন হারদী এস. এম. জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী খান, এস. আই. হেলাল উজ্জামান, যশোর।

র‍্যালি শেষে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরবর্তীতে সংগঠনের অন্যতম সদস্য শিপনের সুমধুর কণ্ঠে পরিবেশ বিষয়ক গান পরিবেশিত হলে উপস্থিত সবাই তা উপভোগ করেন।

একই দিনে আলমডাঙ্গা বধ্যভূমি সড়কে আগুন দিয়ে গাছ পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেন সংগঠনের সদস্যরা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করে আলমডাঙ্গা ঐশিকা সংস্থা।

“প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান।”



লাইক করুন